রাসুল (সা.) কে কটুক্তির প্রতিবাদে ডোমারে বিক্ষোভ সমাবেশ
মোঃ রিমন চৌধুরী, নীলফামারী প্রতিনিধিঃ ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতা কর্তৃক হযরত মোহাম্মদ (স:) কে নিয়ে অশালীন বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ডোমারের সহস্রাধিক মুসল্লি।
শুক্রবার (১০ জুন) বাদ জুম্মা ডোমার কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে সহস্রাধিক মুসল্লি নিয়ে বিক্ষোভ মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডোমার রেলগেট মোড়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বিএনপি নেতা মোঃ সুমন আহমেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক ছাত্রদল নেতা রাকিব হাসান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আনু, এস.কে সোহেল, ডা. ওমর ফারুক, ছাত্রদল নেতা মজিদুল ইসলাম ও ছামিউল আরেফিন হৃদয় প্রমুখ।
বক্তারা বলেন, আমরা হৃদয়ে রক্তক্ষরন নিয়ে এই ময়দানে হাজির হয়েছি। তারা আমাদের প্রিয় নবীর চরিত্র ও তার স্ত্রীকে নিয়ে কটুক্তি করেছে। আমরা ডোমারবাসী আজ থেকে ভারতীয় সকল পন্য বর্জন ও ভারত থেকে আসা মিতালী এক্সপ্রেস ট্রেন বন্ধের দাবী জানাচ্ছি।
Related News
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায়Read More



Comments are Closed