Main Menu

বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ নারীর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের দেওভোগ আখড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন একই পরিবারের তিন নারী।

বৃহস্পতিবার (৯ জুন) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বাসন্তী রানী ঘোষ, বিমলি রানী ঘোষ ও মনিরানী ঘোষ। সম্পর্কে তারা জা।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ পরিদর্শক সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার দুপুরে তিন গৃহবধূর মরদেহ তাদের স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন। ওই এলাকার বৈদ্যুতিক সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি।

পরিবার সূত্রে জানা গেছে, বৃষ্টিতে বৈদ্যুতিক তারের লিকেজ থেকে এ দুর্ঘটনা ঘটেছে। তারা বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন। পরিবারের দাবির প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত না করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

Share





Related News

Comments are Closed