Main Menu

সিলেট চেম্বারের সাবেক পরিচালক মাসুদ আহমদ চৌধুরী আর নেই

বৈশাখী নিউজ ডেস্ক: দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সাবেক সিনিয়র সহ সভাপতি, বেঙ্গল স্টোন ক্রাশার এর স্বত্বাধিকারী, বিশিষ্ট ব্যবসায়ী রোটারিয়ান পিপি মাসুদ আহমদ চৌধুরী (মাকুম) আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে নগরের পীরমহল্লার একটি মাদরাসায় এতিম বাচ্চাদের খাবার পরিবেশনরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে সিলেটের একটি হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

মরহুমের জানাজা’র নামায ১০ জুন শুক্রবার বাদ জুম’আ হযরত শাহজালাল (রঃ) দরগাহ মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।

তার মৃত্যুতে সিলেট চেম্বারের সভাপতিমন্ডলী ও পরিচালনা পরিষদের পক্ষ থেকে ভারপ্রাপ্ত সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি প্রার্থনা করেন মহান আল্লাহ্ তাআলা যেন মরহুমের পরিবারের সদস্যগণকে এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠার ধৈর্য্য ও মনোবল দান করেন।

Share





Related News

Comments are Closed