ঢাকায় ডিবিসি নিউজের প্রযোজক আব্দুল বারির মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক : রাজধানীর হাতিরঝিল থেকে ডিবিসি নিউজের জ্যেষ্ঠ প্রযোজনা নির্বাহী আবদুল বারির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৮ জুন) সকালে পুলিশ প্লাজার পশ্চিম পাশে ব্রিজ লাগোয়া লেকের ধারে তার মরদেহ দেখতে পায় পথচারীরা। পরে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ শনাক্ত করেন। গলায় ধারালো অস্ত্রের আঘাতসহ দেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশ জানায়, মধ্যরাতের দিকে আবদুল বারিকে হত্যা করা হয়ে থাকতে পারে। মরদেহের পাশে মানিব্যাগ ও মোবাইল পড়ে ছিল। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
সহকর্মীর মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে যান ডিবিসি নিউজের অপরাধবিষয়ক প্রতিবেদক রাজীব ঘোষ।
তিনি সংবাদমাধ্যমকে বলেন, আবদুল বারী ডিবিসি নিউজের অনুষ্ঠান বিভাগের প্রযোজক (প্রোডিউসার) ছিলেন। গতকাল মঙ্গলবার তার সাপ্তাহিক ছুটি ছিল। সে কারণে তিনি অফিসে যাননি। তিনি গুলশান থানা এলাকার একটি মেসে থাকতেন। তার বাড়ি সিরাজগঞ্জে।
এর আগে চলতি বছরের ১৯ জানুয়ারি রাতে হাতিরঝিল এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় দৈনিক সময়ের আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক হাবিব রহমানের (৪০) মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, রাত আড়াইটার দিকে হাতিরঝিলের বেগুনবাড়ি সিদ্দিক মাস্টার ঢালসংলগ্ন মসজিদের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে হাবিবের মোটরসাইকেলটি আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়। পরে হাসপাতালে নেওয়া হলে ভোর ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed