লাখাই ইন্সটিটিউট অব ফ্রিল্যান্সিং এন্ড আউটসোর্সিং সেন্টারের উদ্বোধন
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার তরুণদেরকে স্বাবলম্বী করার লক্ষ্যে ‘লাখাই ইন্সটিটিউট অব ফ্রিল্যান্সিং এন্ড আউটসোর্সিং সেন্টার নামে উপজেলা প্রশাসন কর্তৃক একটি প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে।
সোমবার (৬ জুন) দুপুরে আনুষ্ঠানিক ভাবে এ প্রতিষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত জাহান।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দিন এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম।
উপস্থিত ছিলেন স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধি, শিক্ষক, সরকারি কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed