দেশে আরও ৪৩ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে আরও ৪৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ৭০০ জন।
এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। ফলে মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩১ জনই অপরিবর্তিত রয়েছে।
সোমবার (৬ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে রোববার (৫ জুন) করোনায়ভাইরাসে শনাক্ত হন ৩৪ জন।
গত ৩০ মে এক সপ্তাহ পর করোনায় একজনের মৃত্যু হয়। তার আগে দীর্ঘ এক মাস মৃত্যুশূন্য থাকার পর গত ২১ মে করোনায় দেশে একজনের মৃত্যু হয়। এরপর একদিন মৃত্যুশূন্য হওয়ার পর ২৩ মে দুজনের মৃত্যু হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গহীন রোগীসহ সবশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৫৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ চার হাজার ৩২ জন।
সারা দেশে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় ৮৭৯টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে চার হাজার ২৮২টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৩২৮টি। এতে নমুনা পরীক্ষায় শনাক্তের হার শূন্য দশমিক ৯৯ শতাংশ।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর একই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed