Main Menu

হবিগঞ্জে নানান আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে নানান কর্মসূচির মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। এ দিবস পালন উপলক্ষে এক বর্নাঢ্য র‍্যালি বের করা হয়।

জেলা প্রশাসক ইশরাত জাহান এর নেতৃত্বে র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‍্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ দিবসের প্রতিপাদ্য একটাই পৃথিবী প্রকৃতির ঐকতানে টেকসই জীবন নিয়ে আলোচনা সভায় বক্তারা পরিবেশের জন্য ক্ষতিকর দ্রব্যসামগ্রীর ব্যবহার পরিহার করতে আহ্বান জানান।

পরবর্তীতে জেলা শিল্পকলা একাডেমীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

Share





Related News

Comments are Closed