নেত্রকোণায় নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা জেলার নতুন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
রোববার (৫ জুন) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জিডিএলজি জিয়া আহমেদ সুমন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মনির হোসেনসহ জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ। নেত্রকোণা জেলার কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এ সময় নবাগত জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, আমার অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নেত্রকোণা জেলার সার্বিক উন্নয়ন সাধন করতে চাই। তিনি তার কর্মকান্ডে সাংবাদিকসহ নেত্রকোণা জেলাবাসীর সহযোগিতা কামনা করেছেন।
উক্ত মতবিনিময় সভায় নবীন ও প্রবীন সাংবাদিকবৃন্দ তাদের মতামত পেশ করেছেন।
Related News
নেত্রকোনায় মিশ্র মাছ চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনায় মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে গুলশা, পাবদা, টেংরা মাছের সঙ্গেRead More
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০) নামের এক সাংবাদিককে গুলি করে হত্যাRead More



Comments are Closed