জাবিতে ছাত্র অধিকার পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি
জাবি প্রতিনিধি: ‘বেশি বেশি গাছ লাগান, বাঁচলে পরিবেশ বাঁচবে প্রাণ’ স্লোগানকে সামনে রেখে ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।
রবিবার (৫ই জুন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ও খেলার মাঠে এ বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়। এসময় তারা ১৪ টি ফলজ, বনজ ও ভেষজ বৃক্ষের চারা রোপণ করেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জহির ফয়সাল বলেন, ‘গাছ আমাদের পরিবেশের এক গুরুত্বপূর্ণ উপাদান। পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের বৃহৎ পরিসরে বনায়ন করা দরকার। এজন্য নির্দিষ্ট কোন দিবস নয়, বরং সারা বছরই বৃক্ষরোপণ করা উচিত। প্রাণ-প্রকৃতি রক্ষায় বৃক্ষরোপণে সাধারণ ছাত্রদের উদ্বুদ্ধ করাই আমাদের কর্মসূচীর উদ্দেশ্য।’
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদ জাবি শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসাইন, সহ সভাপতি আসিফুল মাহবুব নয়ন, অর্থ সম্পাদক জিসান মাহমুদ, দপ্তর সম্পাদক নিশাত, প্রচার সম্পাদক ইকবাল হোসাইন, সদস্য সানজিদ প্রমুখ।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed