২০২২ ও ২৩ সালে হবে না জেএসসি পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি ২০২২ সালে ও আগামী বছর (২০২৩ সাল) জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রোববার (৫ জুন) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামী বছর আমরা রোল-আউটে যাচ্ছি। কিন্তু আগামী বছর ক্লাস এইট যাবে না। পরের বছর যাবে। তারপরও জেএসসি পরীক্ষা নেওয়ার একেবারেই সুযোগ নেই।’
তিনি বলেন, ‘পরীক্ষার পরিবর্তে এখন স্কুল পর্যায়ে যেভাবে মূল্যায়ন হয়, সেভাবেই মূল্যায়ন হবে। এই মূল্যায়নের ওপর ভিত্তি করেই আমরা সনদ দেব।’
দীপু মনি বলেন, ‘আগামী বছর থেকে নতুন কারিকুলাম শুরু হবে। অষ্টম শ্রেণি পর্যায়ে শুরু হবে ২০২৪ সালে। এই বছর পরীক্ষা হবে না। কাজেই আগামী বছরও পরীক্ষা নেওয়ার কোনো কারণ থাকবে না।’
শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, এ বছর এইচএসসি পরীক্ষা শেষ করার পরে জেএসসি-জেডিসি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার মতো পর্যাপ্ত সময় হাতে থাকবে না। যে কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Related News
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More
সারাদেশে কিডনি রোগীদের জন্য বড় সুখবর
বৈশাখী নিউজ ডেস্ক: দ্রুততম সময়ের মধ্যেই সারাদেশের সব জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবাRead More



Comments are Closed