জাফলং থেকে অপহৃত স্কুলছাত্রী পটুয়াখালীতে উদ্ধার, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জাফলং থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। উদ্ধার ওই শিক্ষার্থী স্থানীয় হাজী সোহরাব আলী স্কুল এন্ড কলেজের এবারের এসএসসি পরীক্ষার্থী। অপহরণের ৯ দিন পর গত ২ জুন বৃহস্পতিবার রাতে তাকে পটুয়াখালী থেকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িত অপহরণকারী পারভেজ মিয়া নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটক পারভেজ পটুয়াখালীর দুমকী থানার রাজাখালী এলাকার হারুন মিয়ার ছেলে।
গোয়াইনঘাট থানা পুলিশ সূত্রে জানা যায়, রং নম্বরে পরিচয়ের সূত্র ধরে গত ২৫ মে গোয়াইনঘাট উপজেলার ছৈলাখেল নবমখন্ড গ্রামের নিজ বাড়ির সামন থেকে ওই স্কুলছাত্রীকে অপহরণ করা হয়। এরপর থেকে মেয়েটিকে কোথাও খোঁজে না পেয়ে তার মা এ বিষয়ে গোয়াইনঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডির পর তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামীর অবস্থান নির্ণয় করে পুলিশ। পরে গোয়াইনঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরুল কবির টানা ৩ দিন অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার রাতে পটুয়াখালীর দুমকী থানা এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার এবং ঘটনায় জড়িত আসামী পারভেজ মিয়াকে আটক করেন।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম জানান, অপহরণের পর মেয়ের মা থানায় জিডি করেন। পরবর্তীতে তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রায় ৯ দিন চেষ্টা চালিয়ে ভিকটিমকে উদ্ধারসহ আসামিকে আটক করে শুক্রবার বিকেলে গোয়াইনঘাট থানায় নিয়ে আসা হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed