Main Menu

এক হাজার বন্যার্ত পরিবারের পাশে আল মারকাজুল ইসলামী

বৈশাখী নিউজ ডেস্ক: সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জের এক হাজার বন্যার্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে আল মারকাজুল ইসলামী বাংলাদেশ নামের একটি সংগঠন।

শুক্রবার ও আগের দিন বৃহস্পতিবার সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের বেতগঞ্জ, ফতেহপুর বল্লবপুর, মোল্লাপাড়া, দেখার হাওর পাড়ের কয়েকটি গ্রামসহ বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

প্রতি পরিবারকে ২০ কেজি চাল, ৪ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ২ লিটার তেল, ২ কেজি ডাল, ১ কেজি চিড়া, ১ কেজি গুড় প্রদান করা হয়।

ত্রাণ বিতরণে আল মারকাজুল ইসলামির সাধারণ সম্পাদক মুফতি ইনামুল হাসান, মোল্লাপাড়া ইউনিয়ন এর ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য অলিউর রহমান, সদর উপজেলার সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী হাফিজ মুহাম্মদ ফেদাউর রহমান, মানবাধিকার কর্মী মো. নূরুল হাছান আতাহেরসহ এলাকার অন্যান্য মুরব্বি এবং মারকাজের সেচ্ছাসেবী দলের সদস্যরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed