শায়েস্তাগঞ্জে ৪৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অভিযান চালিয়ে র্যাব ৪৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে- মো. ইমরান (২৭) ও মো. আ. রহিম (২৩)।
বৃহস্পতিবার (২ জুন) শায়েস্তাগঞ্জ থানার ১১ নম্বর ব্রাক্ষনডোরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড অলিপুর এলাকায় র্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্প অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত ট্রাক ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
র্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More



Comments are Closed