সিলেটে আওয়ামী লীগের ৪ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে উপজেলা ও পৌর নির্বাচনে চেয়ারম্যান ও মেয়র পদে বিদ্রোহী ৪ প্রার্থীকে দল থেকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ।
গোলাপগঞ্জ উপজেলা পরিষদে উপ-নির্বাচনে একমাত্র প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মো. সফিক উদ্দিন এবং বিয়ানীবাজার পৌর নির্বাচনে মেয়র পদে ৩ বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়।
বুধবার (১ জুন) রাতে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি মো. শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয় দলীয় শৃঙ্খলা না মেনে নৌকা প্রতীকের বিরুদ্ধে গিয়ে নির্বাচনে প্রার্থী হওয়ায় তাদেরকে বহিষ্কার করা হলো।
গোলাপগঞ্জে বহিষ্কৃত চেয়ারম্যান প্রার্থী মো. সফিক উদ্দিন ১৯৯২ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত উপজেলার ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
বিয়ানীবাজার পৌরসভায় বহিস্কৃত বিদ্রোহী ৩ মেয়র প্রার্থী হলেন- বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক বিদ্রোহী মেয়র প্রার্থী আব্দুল কুদ্দুছ টিটু, বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ফারুকুল হক, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আহবাব হোসেন সাজু।
বিদ্রোহী এই ৪ প্রার্থীর বিষয়ে চূড়ান্ত বহিষ্কারের সিদ্ধান্ত এবং সাধারণ সদস্য পদ বাতিলের বিষয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে সুপারিশসহ পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গঠনতন্ত্রের ৪৭ ধারার ১১ উপ ধারা অনুযায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে দল থেকে তাদেরকে সরাসরি বহিষ্কার করে বিদ্রোহী প্রার্থীর বিষয়ে চূড়ান্ত বহিষ্কারের সিদ্ধান্ত এবং সাধারণ সদস্য পদ বাতিলের বিষয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে সুপারিশসহ পাঠানো হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed