দিনাজপুরে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার নিমতলা রহমানিয়া মোড়ে ট্রাকের ধাক্কায় দুই মোটারসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরেক আরোহী। বুধবারবার (১ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের আজেয় উদ্দিনের ছেলে নাহিদ হাসান (২৪) শিবনগর গ্রামের বুলবুল আহমেদের ছেলে তাজিম ইসলাম (১৭)। আহত মো. খালিদ হোসেন উত্তর সুজাপুর গ্রামের অহিদুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে নিমতলা রহমানিয়া মোড়ে দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি চালবোঝাই ট্রাক বিপরীত দিকে থেকে দ্রুতগতির মোটোরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটোরসাইকেলে থাকা নাহিদ ও তাজিম মারা যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গুরুতর অবস্থায় খালিদকে হোসেনকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা করা হয়েছে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed