Main Menu

শাহ আমানত বিমানবন্দরে ৪ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছে থেকে প্রায় চার কেজি স্বর্ণ (৩৪টি বার ও ১০০ গ্রাম ওজনের একটি চেইন) জব্দ করা হয়েছে। জব্দ করা এই স্বর্ণের বাজারমূল্য তিন কোটি টাকারও বেশি বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দারা।

বুধবার (১ জুন) সকালে শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়া এয়ারলাইন্সের যাত্রী সাইফুল ইসলামের কাছ থেকে এগুলো জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক একেএম সুলতান মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর আসে, শারজাহ থেকে এক যাত্রী লুকিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ নিয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসছেন। তথ্যের ভিত্তিতে ওই ব্যক্তিকে তল্লাশি করে তার শরীর থেকে ৩৪টি স্বর্ণের বার ও ১০০ গ্রাম ওজনের একটি স্বর্ণের চেইন জব্দ করা হয়েছে।

এসময় স্বর্ণসহ সাইফুল ইসলামকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা।

Share





Related News

Comments are Closed