সংগীতশিল্পী কে কে মারা গেছেন, মৃত্যু ঘিরে রহস্য, মামলা দায়ের
বিনোদন ডেস্ক: কে কে নামে পরিচিত তারকা সংগীতশিল্পী কৃষ্ণকুমার কুনাথ মারা গেছেন। মঙ্গলবার (৩১ মে) রাতে কলকাতার একটি অনুষ্ঠানে গান গাওয়ার সময়ে তার মৃত্যু হয়।
ভারতীয় গণমাধ্যমগুলোর খবর বলছে, কলকাতার নজরুল মঞ্চে উল্টোডাঙার গুরুদাস মহাবিদ্যালয়ের মঞ্চে গান গাইছিলেন কে কে। হঠাৎ অসুস্থবোধ করলে তাকে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে। চিকিৎসকরা জানান, ততক্ষণে পৃথিবীর মায়া কাটিয়েছেন তিনি।
ভারতীয় সময় রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালে ভর্তি করা হয় জনপ্রিয় এই শিল্পীকে। চিকিৎসকরা ধারণা করছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। তার মরদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
কে কে’র জন্ম ও বেড়ে ওঠা দিল্লিতে। ১৯৯৯ সালে ‘পাল’ অ্যালবাম দিয়ে যাত্রা শুরু করেন তিনি। প্রথম অ্যালবামের ‘হাম রাহে ইয়া না রাহে কাল’ গানটি তুমুল জনপ্রিয়তা পায়। ওই বছরই হাম দিল দে চুকে সানাম সিনেমার ‘তাড়াপ তাড়াপ’ গানটি তাকে রাতারাতি খ্যাতি এনে দেয়। জারা সা দিলমে, তুহি মেরি সাব হে, ক্যায়া মুঝে পেয়ার হে, আলবিদা, পিয়া আয়ে না’র মতো একের পর এক সব গান দিয়ে মাতিয়ে রেখেছিলেন বলিউডকে।
কে কে’র বলিউডের গানগুলো ভারত ছাপিয়ে উপমহাদেশজুড়েই জনপ্রিয় হয়ে উঠেছিল। তবে হিন্দি ছাড়াও বাংলা, তামিল, কন্নড়, মালয়ালাম, মারাঠি, অসমীয়া ভাষাতেও জনপ্রিয় অনেক গান উপহার দিয়েছিলেন তিনি।
এদিকে, বলিউডের জনপ্রিয় গায়ক কেকের (কৃষ্ণকুমার কুন্নাথ) মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য। তার মৃত্যু অস্বাভাবিক বলে মনে করছেন কলকাতার নজরুল মঞ্চে কেকের শেষ কনসার্টে তার সঙ্গে যাওয়া সঙ্গীরা। তাই মামলা দায়ের করেছেন তারা।
বুধবার (১ জুন) সকালে কলকাতার নিউ মার্কেট থানায় কেকে’র অস্বাভাবিক মৃত্যুর মামলাটি দায়ের করা হয়েছে বলে জানিয়েছে কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার। কেকের মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখবে পুলিশ। এছাড়া কলকাতার যে পাঁচ তারকা হোটেলে ছিলেন তিনি, সেই হোটেলের ম্যানেজারকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এরইমধ্যে তদন্তে নেমেছে নিউ মার্কেট পুলিশ। হোটেলের অনেককেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেই সঙ্গে পরীক্ষা করা হচ্ছে সিসিটিভি ফুটেজও। বুধবার সকালেই এই তারকার ময়নাতদন্তও শুরু হওয়ার কথা।
পরপর দু’দিন কলকাতায় অনুষ্ঠান করেন কেকে। মঙ্গলবার (৩১ মে) সন্ধ্যায় নজরুল মঞ্চে বেশ কয়েকটি গান গাওয়ার পরই অসুস্থ বোধ করেন গায়ক। ফলে অনুষ্ঠানের সময় স্পট লাইট বন্ধ করতে বলেছিলেন তিনি। অনুষ্ঠান-বিরতিতে ব্যাক স্টেজে বিশ্রামও নেন। সেখান থেকে ফিরে যান হোটেলে। পরে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা আর হয়নি। রাত সাড়ে ৯টায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
তবে তার দেহের কপাল ও ঠোঁটে নাকি আঘাতের চিহ্ন রয়েছে, যা নিয়ে রহস্য তৈরি হয়েছে।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed