Main Menu

প্রশংসায় ভাসছেন হবিগঞ্জের সিভিল সার্জন ডাঃ নুরুল হক

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নুরুল হক ঔষধ কোম্পানির প্রতিনিধি কর্তৃক রোগীদের প্রেসক্রিপশনের ছবি তোলা নিষিদ্ধ করে পরিপত্র জারী করেছেন। তাঁর এ প্রশংসনীয় উদ্যোগে সকল মহলের প্রশংসায় ভাসছেন।

তিনি পরিপত্রে উল্লেখ করেন ঔষধ কোম্পানির প্রতিনিধিরা রোগীর প্রেসক্রিপশনের ছবি তোলেন, প্রেসক্রিপশনে রোগীর গোপন বিষয় লেখা থাকে এছাড়া ছবি তুলতে গিয়ে প্রেসক্রিপশন ছিড়ে যায়। এতে রোগীরা বিব্রত বোধ করেন। বিষয়টি হয়রানী ও দৃষ্টিকটুর বটে।

এ অবস্থায় রোগীদের হয়রানী বন্ধ ও গোপন বিষয় প্রকাশ বন্ধে প্রেসক্রিপশনের ছবি তোলা নিষিদ্ধ ঘোষণা করে জেলার বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক, ডায়গনষ্টিক সেন্টারে পরিপত্রের কপি প্রেরণ করেছেন।

Share





Related News

Comments are Closed