সিলেটে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জালালাবাদ থানা এলাকার মইয়ারচর গ্রামে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মৃত নাজমিন আক্তার (২০) মইয়ারচর গ্রামের নাইম উদ্দিনের স্ত্রী।
সোমবার (৩০ মে) বিকালে নাজমিন আক্তার বাড়ির বাথরুমে তোয়ালে রাখার হেংগারের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে বাথরুমের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের জানান, সোমবার বিকাল ৪টা থেকে ৫টার মধ্যে কোনো এক সময় নাজমিন আক্তার তাদের বাথরুমের তোয়ালে রাখার হেংগারের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরিবারের সদস্যরা তাঁর খোঁজ করে তাকে না পেয়ে বাথরুমের দরজা ভেঙে নাজমিনের ঝুলন্ত দেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
পরে খবর পেয়ে রাত ৮টার দিকে জালালাবাদ থানার একদল পুলিশ ওসমানী হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে লাশের ময়না তদন্ত হয়।
Related News
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০ মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেRead More



Comments are Closed