Main Menu

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু ৩০ জুলাই

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩০ জুলাই শুরু হচ্ছে। সোমবার (৩০ মে) রাতে ভার্চুয়ালি আয়োজিত গুচ্ছ ভর্তি পরীক্ষাবিষয়ক কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

Manual5 Ad Code

গতবারের মতো এবার ভর্তিচ্ছুদের দ্বিতীয় ধাপে আবেদন করতে হবে না। ভর্তি কার্যক্রমসহ সব কিছু কেন্দ্রীয়ভাবে পরিচালনা করা হবে।

এবার ভর্তি পরীক্ষার আবেদন ফি ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে আবেদন ফি ১ হাজার ২০০ টাকা ছিল। শিক্ষার্থীদের শুধু একবার ফি পরিশোধ করলেই হবে। ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় ৩০ পাস নম্বর নির্ধারণ করা হয়েছে।

পরীক্ষার তারিখ নির্ধারণের বিষয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, আগামী ৩০ জুলাই ‘ক’ ইউনিট, ১৩ আগস্ট ‘খ’ ইউনিট ও ২০ আগস্ট (সম্ভাব্য তারিখ) ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Manual3 Ad Code

আবেদন ফি বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাদেকুল আরেফিন বলেন, গতবারের চেয়ে এবার ৩০০ টাকা বাড়িয়ে আবেদন ফি ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

Manual1 Ad Code

এর আগে ৮ এপ্রিল বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের এক সভায় ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ক’ ইউনিট (বিজ্ঞান বিভাগ) ৩ সেপ্টেম্বর, ‘খ’ ইউনিট (মানবিক) ১০ সেপ্টেম্বর ও ‘গ’ ইউনিট (বাণিজ্য) ১৭ সেপ্টেম্বর নেওয়া সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত গুচ্ছ ভর্তি পরীক্ষাবিষয়ক কমিটির আজকের সভায় পরিবর্তন করা হলো।

Manual3 Ad Code

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code