কুলাউড়ায় স্কুল ছাত্রীকে গণধর্ষণ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রীকে (১৭) গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৬ মে) রাতে ওই শিক্ষার্থীর পিতা কুলাউড়া থানায় ৪ জনের নামোল্লেখসহ অজ্ঞাত অপর একজনকে আসামী করে ধর্ষণ মামলা দায়ের করেন। ওই রাতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মুকিদ মিয়া ও আব্দুছ ছত্তার নামক অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার (২৫ মে) বিকেলে বিদ্যালয়ের ছুটি শেষে ওই ছাত্রী তার ছেলে বন্ধুর সাথে উপজেলার হিঙ্গাজিয়া রাবার বাগানে বেড়াতে যান। এ সময় সেখানে ব্রাহ্মণবাজারের বাসুদেবপুরের মৃত মাহমুদ মিয়ার ছেলে মুকিদ মিয়া (৩৫), হিংগাজিয়া চা বাগানের বাসিন্দা জামাল মিয়ার ছেলে জসিম মিয়া (২৮), লংলা খাস নতুন বস্তির বাসিন্দা মো. শমশের মিয়ার ছেলে আব্দুছ ছত্তার (১৯), হিংগাজিয়া চা বাগানের বড় লাইন এলাকার মছদ্দর আলীর ছেলে মোস্তফা মিয়া (২৫) এবং অজ্ঞাতনামা আরও ১ জন ছিলেন। ওই ছাত্রী ও তার বন্ধুকে একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে বাগানের নির্জন স্থানে নিয়ে যায় ওই ৫ যুবক। ছাত্রীর বন্ধুকে হাত-মুখ বেধে ওই কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করেন। এতে ওই ছাত্রী জ্ঞান হারিয়ে ফেললে ওই যুবকরা তাকে সেখানে ফেলে রেখে পালিয়ে যায়। জ্ঞান ফেরার পর ওই ছাত্রী রাতে বাড়িতে ফিরে গিয়ে অভিভাবককে বিষয়টি জানান।
কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় জানান, ওই ছাত্রীর পিতা নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৫ জনকে অভিযুক্ত করে থানায় মামলা (নং ৪৩) দায়ের করেন। ঘটনার সাথে জড়িত দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed