জিয়ার ৪১তম শাহাদাতবার্ষিকীতে সিলেটে বিএনপির ২দিনের কর্মসূচী
বৈশাখী নিউজ ডেস্ক: আগামি ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে ২দিনের কর্মসূচী ঘোষণা করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে ২৯ মে রোববার বেলা ৩টায় নগরীর দরগাগেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমানে হলে আলোচনা সভা, ৩০ মে সোমবার বাদ জোহর দরগাহে হযরত শাহজালাল মাজার জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল।
যথা সময়ে উপস্থিত থেকে আলোচনা সভা ও দোয়া মাহফিলকে সফলের জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
একই সাথে জেলার আওতাধীন সকল উপজেলা ও পৌর শাখাকে যথাযোগ্য মর্যাদায় শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী পালনের আহবান জানিয়েছেন তারা।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed