Main Menu

হবিগঞ্জে মন্ত্রীপরিযদ সচিব ও সাবেক তথ্য সচিব

হবিগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ার ইসলাম ও তাঁর সহধর্মিণী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাবেক সচিব কামরুন নাহার হবিগঞ্জের বাহুবল উপজেলার পর্যটন কেন্দ্র দ্যা প্যালেস লাক্সারি রিসোর্টে বেড়াতে এসেছেন।

সচিব মহোদয় ২৭ মে বিকেলে প্যালেস লাক্সারি রিসোর্টে পৌঁছলে তাদেরকে হবিগঞ্জ জেলা তথ্য অফিসের পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানান জেলা তথ্য অফিসার পবন চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ড,মোশাররফ হোসেন, জেলা প্রশাসক ইশরাত জাহান, বাহুবলের ইউএনও মহুয়া শারমিন ফাতেমা, বাহুবল মডেল থানার ওসি রকিবুল ইসলাম খান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

Share





Related News

Comments are Closed