Main Menu

বিশ্বে করোনায় আরো ১৪২৭ জনের মৃত্যু, শনাক্ত সাড়ে ৫ লাখ

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের তাণ্ডব কিছুটা কমেছে। গত কয়েকদিনে মৃত্যু-আক্রান্ত ওঠানাম করছে।

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্যানুযায়ী, শুক্রবার (২৭ মে) সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৪২৭ জনের, যা আগের দিনের চেয়ে কিছুটা কম। এছাড়া এ সময়ে আক্রান্ত হয়েছেন আরও ৫ লাখ ৬৭ হাজার ২৪০ জন।

এর একদিন আগে বৃহস্পতিবার (২৬ মে) সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে মারা যান এক হাজার ৬৩০ জনের। এ ছাড়া নতুন করে সংক্রমিত হন ৫ লাখ ৮৮ হাজার ৪৩১ জন।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫৩ কোটি ৩ লাখ ১৩ হাজার ২৯৪ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ লাখ ৭ হাজার ৭৮১ জন। আর মোট সুস্থ হয়েছেন ৫০ কোটি ৭ লাখ ৯২ হাজার ৪৬ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৫৫ লাখ ৭০ হাজার ৭৫৫ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ৩০ হাজার ৭৭৫ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ৩১ লাখ ৪৬ হাজার ৩৩ জন সংক্রমিত হয়েছেন। দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ৫ লাখ ২৪ হাজার ৫২৫।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত ৩ কোটি ৮ লাখ ৮০ হাজার ৫১২ জন এবং মোট মারা গেছেন ৬ লাখ ৬৬ হাজার ২৪৮ জন।

Manual7 Ad Code

তালিকার চতুর্থ অবস্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ৯৪ লাখ ৪৩ হাজার ৬০৫ জন। আর সংক্রমিত হয়ে মারা গেছেন ১ লাখ ৪৮ হাজার ৮৪ জন।

Manual7 Ad Code

তালিকার পঞ্চম অবস্থানে থাকা জার্মানিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ৬২ লাখ ৩৯ হাজার ৬৪১ জন। অন্যদিকে সংক্রমিত হয়ে মারা গেছেন ১ লাখ ৩৯ হাজার ১১৫ জন।

এছাড়া তালিকায় যুক্তরাজ্য ষষ্ঠ, রাশিয়া সপ্তম, দক্ষিণ কোরিয়া অষ্টম, ইতালি নবম ও তুরস্ক দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান ৪৩তম।

Manual3 Ad Code

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code