মৌলভীবাজারে নারীসহ ৪ ভারতীয় আটক
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টার দায়ে নারী-শিশুসহ ৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি দল।
বৃহস্পতিবার (২৬ মে) বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল বিজিবি-৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান শিকদার। তিনি জানান বুধবার রাতে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের শিকড়িয়া গ্রাম থেকে তাদের আটক করে বিজিবি। আটককৃতরা হলেন- ভারতের কৈলাশহর এলাকার বাবুল দাসের স্ত্রী শীপ্রা দাস প্রকাশ অর্পণা (৩৫) ও তার ৩ শিশু সন্তান।
লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান শিকদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশকালে উপজেলার শিকড়িয়া এলাকায় বুধবার রাতে অভিযান চালায় বিজিবি। এ সময় শিকড়িয়া এলাকায় কাঁটাতারের বেড়া দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তাদেরকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটককৃতদের বৃহস্পতিবার সকালে মৌলভীবাজারের কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ আইন অনুযায়ী নেয়া হবে। সীমান্ত রক্ষার জন্য বিজিবি সর্বদা কাজ করছে।
কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, নারী-শিশুসহ আটককৃত ৪ জনকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed