পদ্মা সেতুতে বিদ্যুৎ সংযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ২৫ জুন উদ্বোধন করা হবে স্বপ্নের পদ্মা সেতু। সেদিন থেকেই এই সেতু দিয়ে চলাচল করবে যানবাহন। ইতিমধ্যেই শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি থেকে সেতুতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ মে) রাত সাড়ে ৮টার দিকে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের উপস্থিতিতে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা প্রান্তে ৪২ নম্বর পিলারে বিদ্যুৎ সরবরাহ করা হয়।
সেতু সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ছয় দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ সেতুটিতে মোট ৪১৫টি ল্যাম্পপোস্ট (সড়ক বাতি) বসানো হয়েছে। এর মধ্যে মূল সেতুতে ৩২৮, জাজিরা প্রান্তে ৪৬ ও মাওয়া প্রান্তে ৪১টি ল্যাম্পপোস্ট বসানো হয়েছে। গত বছরের ২৫ নভেম্বর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে প্রথম ল্যাম্পপোস্ট বসানোর কাজ শুরু হয়। ১৮ এপ্রিল এসব ল্যাম্পপোস্ট ও এর মধ্যে বাতি লাগানোর কাজ শেষ হয়। এরপর পুরো সেতুতে টানা হয়েছে বৈদ্যুতিক ক্যাবল।
সেতুর সড়ক বাতিতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য গত ১৫ মে মুন্সীগঞ্জ ও শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতিকে চিঠি দেয় সেতু কর্তৃপক্ষ। চিঠিতে নির্দেশনা ছিল, মূল সেতুতে ৮০ কিলোওয়াট বিদ্যুৎ ৩০ মের মধ্যে সরবরাহ করতে হবে। তবে সম্ভব না হলে জুনের প্রথম সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সংযোগ দিতে হবে। এ জন্য প্রয়োজনীয় অর্থ পল্লী বিদ্যুৎ সমিতিতে জমা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। তবে সেতু কর্তৃপক্ষের অনুরোধে ৩০ মের আগেই পদ্মা সেতুতে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে।
Related News
মক্কায় ড্রোন হামলার চেষ্টা, জামায়াত আমিরের তীব্র নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীর হামলার চেষ্টারRead More
পবিত্র মক্কা নগরীতে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাRead More



Comments are Closed