Main Menu

সাংবাদিক মঞ্জুর উপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতাকে আসামি করে মামলা

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) সিলেটের সভাপতি চ্যানেল এস সিলেটের প্রধান প্রতিবেদক মইন উদ্দিন মঞ্জুর উপর হামলা ও নির্যাতনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

Manual2 Ad Code

মঙ্গলবার (২৪ মে) রাতে ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হাবিব ও অজ্ঞাত ৪-৫ জনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন সাংবাদিক মইন উদ্দিন মঞ্জু। মামলা নম্বর ৫৮।

মামলার প্রধান আসামী হাবিবুর রহমান হাবিব সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার কাইমা গ্রামের নুরুল ইসলামের পুত্র।

বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন সিলেট কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ।

Manual2 Ad Code

জানা গেছে, সাংবাদিক মইন উদ্দিন মঞ্জুর উপর হামলাকারী হাবিব এমসি কলেজ ছাত্রলীগ নেতা এবং কলেজ কমিটির সভাপতি প্রত্যাশী।

উল্লেখ্য, গত সোমবার (২৩ মে) বিকেল সাড়ে ৫টার দিকে সিলেট আলিয়া মাদরাসা ক্যাম্পাসে ছাত্রলীগ এবং ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এসময় পেশাগত দায়িত্ব পালনকালে ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) সিলেটের সভাপতি ও চ্যানেল এস সিলেটের প্রধান প্রতিবেদক মইন উদ্দিন মঞ্জুর উপর অতর্কিত হামলা করা হয়। এতে তিনি বাম হাতে বেশ আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হয়েছেন।

পরে সহকর্মীরা সাংবাদিক মইন উদ্দিন মঞ্জুকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

এদিকে, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক এমন হামলার শিকার হওয়ায় সিলেটের সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

তার সরাসরি প্রচারিত ভিডিওতেও দেখা যায়, একদল যুবক হাতে লাঠি ও রড নিয়ে আলিয়া মাদ্রাসার ভিতরে অবস্থান করছিলো। এ সময় তাদের মধ্যে থেকে একজন মঈন উদ্দিন মঞ্জুর উপর হামলা চালায়। আহত অবস্থায় মঞ্জুকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।

আলিয়া মাদ্রাসা মাঠে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যকার সংঘর্ষের ঘটনার সময় মঈন উদ্দিন মঞ্জু তার ফেসবুক পেজ থেকে লাইভ করছিলেন।

ওই ভিডিওর সূত্র ধরে ইমজা’র সাধারণ সম্পাদক মারুফ আহমদ বলেন, ভিডিওতে দেখা গেছে পাঞ্জাবি পরা এক তরুণ মঞ্জুর উপর হামলা চালিয়েছেন। আমরা তার পরিচয় শনাক্ত করেছি। তার নাম মো. হাবিবুল ইসলাম হাবিব। তিনি এমসি কলেজ ছাত্রলীগের নেতা ও জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলামের অনুসারী।

Manual8 Ad Code

 

Manual6 Ad Code

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code