ওসমানীতে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের ১১টি মোবাইল জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: ব্যবস্থাপত্রের ছবি তোলা ও চিকিৎসা সেবায় ব্যাঘাতের অভিযোগে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির ১১টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
সোমবার (২৩ মে) দুপুরে এসব মোবাইল জব্দ করা হয় বলে হাসপাতালের সহকারি পরিচালক ডা. আবুল কালাম আজাদ নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিক্রয় প্রতিনিধিরা প্রতিদিন হাসপাতালে প্রবেশ করে চিকিৎসকদের ব্যবস্থাপত্রের ছবি তুলে নেন। এতে রোগীর সমস্যার পাশাপাশি চিকিৎসায়ও ব্যাঘাত ঘটে। বারবার বলার পরও নির্দিষ্ট দিনে তারা প্রবেশ না করে প্রতিদিনই আসেন। এ অবস্থায় সোমবার তাদের মোবাইলগুলো জব্দ করা হয়।
হাসপাতালের ওয়ার্ড মাস্টার রওশন হাবিব জানিয়েছেন, সপ্তাহে শনি ও মঙ্গলবার ওষুধ কোম্পানিগুলোর রিপ্রেজেনটেটিভদের হাসপাতালে প্রবেশের অনুমতি রয়েছে। কিন্তু তারা প্রতিদিনই হাসপাতালে প্রবেশ করে চিকিৎসা কাজে সমস্যার সৃষ্টি করেন। এ অবস্থায় কর্তৃপক্ষের নির্দেশে আমরা ১১ জনের মোবাইল ফোন জব্দ করেছি।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
সিলেটে শাহী ঈদগাহ মাঠে ১০ অক্টোবর শুরু বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed