ছাত্রদলের মিছিলে হামলা ও সাংবাদিক মঞ্জুকে আহতের ঘটনায় বিএনপি’র নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগের হামলা ও পেশাগত দায়িত্ব পালনকালে ইমজা সভাপতি মঈন উদ্দিন মঞ্জুর উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপি।
সোমবার (২৩ মে) রাতে গণমাধ্যমে পাঠানো এক নিন্দা বার্তায় সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কটুক্তি ও ছাত্রদল সভাপতির বিরুদ্ধে হামলার প্রতিবাদে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল বের করে সিলেট জেলা ছাত্রদল। মিছিলটি চৌহাট্টা পয়েন্টে যাওয়া মাত্রই পূর্বপরিকল্পনা অনুসারে ছাত্রলীগের সন্ত্রাসীরা মিছিলের উপর হামলা চালায়। এসময় সাংবাদিক মইন উদ্দিন মঞ্জুর উপরও হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করা হয়।
নিন্দা বার্তায় নেতৃবৃন্দ বলেন, ছাত্রদলের মিছিলে ছাত্রলীগ হামলা করে সিলেটের রাজনৈতিক সম্প্রীতিতে আঘাত এনেছে। রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখতে ঘটনার সাথে জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নেতৃবৃন্দ।
Related News
ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকদের ওপর হামলা, শনিবার ঐক্যবদ্ধ সমাবেশের ডাক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে দুইRead More
সিলেটের কিডনী ফাউন্ডেশন হাসপাতালে পূবালী ব্যাংকের ২ কোটি টাকার অনুদান
বৈশাখী নিউজ ডেস্ক: পূবালী ব্যাংক পিএলসি সিলেট প্রিন্সিপাল অফিসের মহা-ব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান বলেছেন,Read More



Comments are Closed