Main Menu

দেশে করোনায় আরো ২ জনের মৃত্যু, শনাক্ত ৩১

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে সবশেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ১৩০ জনে। এর আগে দীর্ঘ এক মাস মৃত্যুশূন্য থাকার পর গত শনিবার (২১ মে) করোনায় দেশে একজনের মৃত্যু হয়।

সোমবার (২৩ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

তথ্যানুযায়ী, সবশেষ ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৩১ জনের দেহে। এ নিয়ে সর্বমোট শনাক্ত ১৯ লাখ ৫৩ হাজার ৬৪ জনে দাঁড়িয়েছে।

এর আগে রোববার (২২ মে) ২৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হলেও করোনায় কারো মৃত্যু হয়নি।

সবশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হন আরও ১৯৩ জন। সর্বমোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ১ হাজার ১৫৭ জন।

এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪ হাজার ৬৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬৭ শতাংশ।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Share





Related News

Comments are Closed