Main Menu

নবীগঞ্জে বন্যা পরিস্থিতি পরিদর্শনে ডিসি ইশরাত জাহান

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাগ ইউনিয়নের সাদুল্লাপুর ও আউশকান্দি ইউনিয়নের পাহাড়পুর এবং বিবিয়ানা গ্যাসফিল্ডের কুশিয়ারা নদী সংলগ্ন এলাকা পরিদর্শন করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন জেলায় নদীর পানি বাড়ছে এবং সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবেলায় তড়িৎ পদক্ষেপ গ্রহণের জন্য তিনি ওই এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

এসময় তাঁর সাথে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার নবীগঞ্জ শেখ মহি উদ্দিন, নির্বাহী প্রকৌশলী এলজিইডি মো: আব্দুল বাছির,পানি উন্নয়ন বোর্ডের উপ- বিভাগীয় প্রকৌশলী মিনহাজ আহমেদ শোভন এবং স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ।

Share





Related News

Comments are Closed