নেত্রকোণায় রোভিং সেমিনার অনুষ্ঠিত
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণায় ২০২১-২২ অর্থবছরে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে নেত্রকোণা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এফ এম মোবারক আলীর সভাপতিত্বে দিনব্যাপী অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন নেত্রকোণার জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান।
কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের ডিএই, সিনিয়র এন্ড ন্যাশনাল এগ্রোমেট টেকনিক্যাল কনসালটেন্ট ড. মোঃ মিজানুর রহমান কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ বিষয়ে কৃষকদের সচিত্র ধারণা দেন।
জেলার দশ উপজেলার মোট দুইশো জন কৃষক এই রোভিং সেমিনারে অংশগ্রহণ করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশিক্ষণ অফিসার শাহজাহান সিরাজ, আবহাওয়াবিদ মোঃ মামুন, নেত্রকোনা কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক আব্দুল মালেক ও শহিদুল ইসলাম।
Related News
নেত্রকোনায় মিশ্র মাছ চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনায় মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে গুলশা, পাবদা, টেংরা মাছের সঙ্গেRead More
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০) নামের এক সাংবাদিককে গুলি করে হত্যাRead More



Comments are Closed