সিলেটে ছাত্রদলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে রবিবার (২২ মে) বিকাল ৫টায় কুশিঘাট এলাকার ফায়দা বাজারের নতুন বস্তি বন্যা কবলিত এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বিএনপি চেয়ারপার্সন এর উপদেস্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের নিদের্শনায় সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ লস্কর মুনিম এর সার্বিক তত্তাবধানে সিলেট জেলা ছাত্রদলের পক্ষ থেকে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম টিপু, মহানগর ছাত্রদলের ১ম যুগ্ম সম্পাদক হোসাইন আহমদ,মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্বাস আহমদ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মুহিবুর রহমান মুহিব, এপলু আহমদ, জয়নাল আহমদ,জুনেদ আহমদ, লিটন আহমদ, আমির আহমদ, সোহেল মিয়া, জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল, মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ, আজমল আহমদ, সিলেট সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আঃ রাকিব, এম সি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক সৈয়দ দিহান আহমদ, ২০নং ওয়ার্ড ছাত্রদলের আহবায়ক সাইদুল আলম রনি, সদস্য সচিব ইমরান আহমদ, যুগ্ম আহবায়ক রাসেল আহমদ, ২১নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাব্বির আহমদ পাটোয়ারী, সৈয়দ জাকারিয়া আহমদ, নাজমুল ইসলাম ইয়াকুব, সাগর আহমদ প্রমুখ।
Related News
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে “জুলাই শহিদ দিবস”পালিত
Manual1 Ad Code সিকৃবি সংবাদদাতা: নানা কর্মসূচির মধ্যদিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) “জুলাই শহিদ দিবস”পালিতRead More
সিলেটে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস- ২০২৬’ পালিত হয়েছে।Read More



Comments are Closed