সাটিয়াজুরী রেলস্টেশন ভবন নির্মাণে ব্যবহৃত হচ্ছে নিম্নমানের ইট
বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার সাটিয়াজুরী রেলস্টেশন ভবন নির্মাণ কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকাবাসী উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
এলাকাবাসী জানান নির্মাণ কাজের নিযুক্ত ঠিকাদার দুই নাম্বার ইটের কংক্রিট ও দুই নাম্বার ইট ব্যবহার করে নির্মাণ কাজ চালাচ্ছেন। জনমনে প্রশ্ন দেখা দিয়েছে এমন অনিয়ম কি কর্তৃপক্ষের নজরে পড়েনি।
এ অভিযোগের খবর পেয়ে স্হানীয় মিরপুর ইউনিয়নের চেয়ারম্যান শামীম আহমেদ ২২ মে বিকেলে সাংবাদিকদের সাথে নিয়ে নির্মাণ কাজ এলাকা পরিদর্শন করেন। পরিদর্শন কালে তিনি অভিযোগের সত্যতা পান। এ সময় তিনি নিম্নমানের নির্মাণসামগ্রী পরিবর্তন করে কাজ করার নির্দেশনা দেন। এসময় তাঁর সাথে ছিলেন সাংবাদিক সিদ্দিকুর রহমান মাসুম, এফ আর হারিছ, কাজী মাহমুদুল হক সুজন।
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed