আত্মসমর্পণের পর কারাগারে হাজী সেলিম
বৈশাখী নিউজ ডেস্ক: জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের জামিনের আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আত্মসমর্পণ করতে রোববার (২২ মে) বেলা ৩টা ১৩ মিনিটে আদালতের এজলাসে পৌঁছেন হাজী সেলিম। পরে ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক শহিদুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে হাজী সেলিমের পক্ষের আইনজীবী শ্রী প্রাণনাথ সংশ্লিষ্ট আদালতে তিনটি আবেদন জমা দেন। আসামির আপিলের শর্তে জামিনের আবেদনসহ প্রথম শ্রেণির মর্যাদা প্রদান (সিআইপি মর্যাদা) এবং কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে দেশের উন্নতমানের হাসপাতালে বেটার ট্রিটমেন্ট প্রদানের আবেদন করা হয়।
আইনজীবী শ্রী প্রাণনাথ তিনটি আবেদন জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে হাজী সেলিমের ১০ বছর সাজা বহাল রেখে রায় দেন হাইকোর্ট। পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় গত ১০ ফেব্রুয়ারি। রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে হাজী সেলিমকে ঢাকার বিশেষ জজ আদালত-৭-এ আত্মসমর্পণের নির্দেশ দেন হাইকোর্ট।
Related News
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবRead More
শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে চাঞ্চল্যকর সাবানা বেগম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ডRead More



Comments are Closed