Main Menu

হবিগঞ্জে ৪০তম বিসিএস এ সুপারিশপ্রাপ্তদের সম্বর্ধনা

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে হবিগঞ্জ জেলা থেকে ৪০তম বিসিএস-এ বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্তদের আনুষ্ঠানিক ভাবে সম্বর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার (২০ মে) সকাল ১০ টায় পুলিশ সুপার এর কার্যালয়ে সম্মেলণ কক্ষে এ সম্বর্ধনা প্রদান করা হয়।

পুলিশ সুপার এস এম মুরাদ আলি এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মাহফুজা আক্তার শিমুল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পুলিশ সুপার হবিগঞ্জ জেলা থেকে বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ২০ জনকে ফুল দিয়ে বরণ করেন।

Share





Related News

Comments are Closed