বিয়ানীবাজার পৌর নির্বাচন, ৮ মেয়র প্রার্থীর মনোনয়ন বৈধ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে মেয়র পদে ১২ জনের মধ্যে ৮ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। অপর ৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার ( ১৯ মে ) বিয়ানীবাজার উপজেলা পরিষদে মনোনয়ন যাচাই- বাছাই কার্যক্রম পরিচালনা করেন দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মো. আলমগীর হোসেন।
মেয়র পদে মনোনয়নপত্র যাদের বৈধ হয়েছে তারা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আব্দুস শুকুর, সাবেক পৌর প্রশাসক তফজ্জুল হোসেন, কমিউনিস্ট পার্টি মনোনীত প্রার্থী এডভোকেট আবুল কাশেম, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সুনাম উদ্দিন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফারুকুল হক ও আব্দুল কুদ্দুস টিটু, আবু নাসের পিন্টু, প্রভাষক আব্দুস সামাদ আজাদ।
মেয়র পদে মোহাম্মদ অজি উদ্দিন, আহবাব হোসেন সাজু, মাসুক উদ্দিন, মোহাম্মদ আব্দুস সবুরের মনোনয়ন বাতিল করা হয়।
এ ছাড়াও ২১ জন কাউন্সিলর পদপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, যাদের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে তারা সকল শর্তপূরণ সাপেক্ষে জেলা প্রশাসক বরাবরে ৩দিনের মধ্যে আপিল করতে পারবেন। পরবর্তীতে প্রতীক বরাদ্দের আগে আপিল নিষ্পপ্তি হলে তবেই মনোনয়ন বৈধ ঘোষণা হবে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed