দেশের চার বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের চার বিভাগে ভারি বর্ষণ হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। পাশাপাশি শুক্রবার (২০ মে) সারা দেশে কম বেশি বৃষ্টিপাত হবে বলেও জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মে) রাতে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ গণমাধ্যমকে বলেন, ‘উত্তরের চার বিভাগ—রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেটে ঝড়ো মেঘ রয়েছে। এসব এলাকায় ভারি বৃষ্টিপাত হতে পারে। অন্য বিভাগগুলোতে হালকা বৃষ্টি হতে পারে। এতে সারা দেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও, রাতের তাপমাত্রা সামান্য কমবে। তবে যে চার জেলায় মৃদু তাপপ্রবাহ বইছে, তা অব্যাহত থাকবে।’
গতকাল বুধবার (১৮ মে) সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (১৯ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজশাহী ও খুলনা ছাড়া বাকি সব বিভাগে কম বেশি বৃষ্টি হয়েছে। এ সময় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে শ্রীমঙ্গলে ৮৩ মিলিমিটার। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল মাদারীপুরে ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে সিলেটে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও অতি ভারি বর্ষণ হতে পারে।
আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, বর্তমানে রাজশাহী, মাদারীপুর, চাঁদপুর ও বাগেরহাট জেলা সমূহে মৃদু তাপপ্রবাহ বইছে। এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
Related News
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More
সারাদেশে কিডনি রোগীদের জন্য বড় সুখবর
বৈশাখী নিউজ ডেস্ক: দ্রুততম সময়ের মধ্যেই সারাদেশের সব জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবাRead More



Comments are Closed