তাহিরপুরে বজ্রপাতে ৩ শিশুর মৃত্যু
তাহিরপুর সংবাদদাতা: সুনামগঞ্জের তাহিরপুরে বাদাম কুড়াতে গিয়ে বজ্রপাতে তিন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া কমপক্ষে ১০ জন বাদামচাষি আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ মে) দুপুর ১২টায় জেলার তাহিরপুর উপজেলার সুন্দরপাহাড়ি গ্রামের পাশে বজ্রপাতে এই হতাহতের ঘটনা ঘটে।
গুরুতর আহতদের বাদাঘাট, তাহিরপুর ও সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন জানান, পাহাড়ি ঢলে বাদামখেত ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এই অবস্থায় সুন্দরপাহাড়ি গ্রামের বাদাম চাষিরা পরিবারের শিশু-নারীসহ সবাইকে নিয়ে বাদাম তুলতে যান।
দুপুর ১২টায় ঝড়ের সময় বজ্রপাতে ঘটনাস্থলেই সুন্দরপাহাড়ি গ্রামের কৃষক আব্দুল হালিমের মেয়ে তাওহিদা বেগম (১১), ফজর আলীর মেয়ে রিপা বেগম ও আবুল আজিজের ছেলে আমিরুলের (১১) মৃত্যু ঘটে।
এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন। আহতদের তাহিরপুর, বাদাঘাট ও সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ব্যক্তিগতভাবে নিহতদের পরিবারের হাতে ৫ হাজার করে নগদ টাকা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
Related News
ছাতকে ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ‘মুল্লা’ ছালেক কারাগারে
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছালেক আহমদ (৪৮)Read More
তাহিরপুরে মাদক সেবনের অভিযোগে কৃষকদলের দুই নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে মাদক সেবন ও মাতলামি করে আইনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে উপজেলাRead More



Comments are Closed