সিলেটে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা পেছাল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বন্যা পরিস্থিতির কারণে জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে।
ওই পরীক্ষা দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এবার তৃতীয় ধাপের পরীক্ষার দিন আগামী ৩ জুন সেটিও অনুষ্ঠিত হবে।
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২০ মে। এই ধাপে সিলেট জেলা অন্তর্ভুক্ত ছিল। কিন্তু জেলাটিতে বন্যা পরিস্থিতির কারণে সেটি পিছিয়ে তৃতীয় ধাপের পরীক্ষার দিন আগামী ৩ জুন নেওয়া হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বুধবার (১৮ মে) রাতে বলেন, সিলেটে বন্যার কারণে আগামী ২০ মের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৩ জুন ওই জেলার পরীক্ষা অনুষ্ঠিত হবে।
দেশে ৪৫ হাজার শিক্ষক নিয়োগের জন্য তিন ধাপে বিভিন্ন জেলার প্রার্থীদের পরীক্ষা নেওয়া হচ্ছে। প্রথম ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হয় ২২ এপ্রিল। সম্প্রতি এই পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আগামী ২০ মে দ্বিতীয় এবং ৩ জুন তৃতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed