Main Menu

হবিগঞ্জ-তামাবিল জাতীয় মহাসড়কে ৭৫টি অবৈধ স্হাপনা উচ্ছেদ

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার ঢাকা-সিলেট ভায়া তামাবিল জাফলং জাতীয় মহাসড়কে ৭৫টি অবৈধ স্হাপনা উচ্ছেদ করা হয়েছে।

বুধবার (১৮ মে) দিনভর হবিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এ উচেছদ অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায় ঢাকা (কাচপুর)-ভৈরব-জগদীশপুর-শায়েস্তাগঞ্জ-সিলেট তামাবিল জাফলং জাতীয় মহাসড়কের (এন-২) মাধবপুর পৌরসভার বাজার অংশ থেকে ৭০০ মিটারে অবস্থিত প্রায় ৭৫টি অবৈধ স্থাপনা আজ উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযানে জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, সড়ক বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী, মাধবপুর থানা পুলিশ, সড়ক বিভাগের সার্ভেয়ার উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed