সিলেট সদর উপজেলা যুবদল থেকে ডালিমকে বহিস্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা বিরোধী কার্যকলাপের সাথে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে সিলেট সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ডালিম চৌধুরীকে বহিস্কার করা হয়েছে।
সিলেট জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন ও সদস্য সচিব মকসুদ আহমদ এর নির্দেশক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বুধবার (১৮ মে) গণমাধ্যমে পাঠানে এক বিজ্ঞপ্তিতে সিলেট জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য কয়েছ আহমদ এর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বহিস্কারাদেশ এর বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা বিরোধী কার্যক্রলাপের সাথে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে সিলেট সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ডালিম চৌধুরীকে সংগঠন থেকে প্রাথমিক সদস্য পদ সহ সব পদ থেকে বহিস্কার করা হয়। এবং এ বহিস্কারাদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed