কানাইঘাটে নৌকাডুবিতে ব্যবসায়ী নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাটে সুরমা নদীতে নৌকাডুবিতে এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (১৭ মে) বিকেল পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।
জানা যায়, সোমবার রাত ১০টার দিকে কানাইঘাট উপজেলার মমতাজগঞ্জ বাজারের ব্যবসায়ী হাবিবুর রহমানসহ চারজন নৌকায় করে মমতাজগঞ্জে সুরমা নদী পার হচ্ছিলেন। এসময় স্রোতের টানে নৌকাটি ডুবে গেলে বাকি তিনজন সাঁতরে পারে ওঠতে পারলেও হাবিবুর রহমান (৫১) নিখোঁজ হয়ে যান। তিনি কানাইঘাট উপজেলার নক্তিপাড়া গ্রামের মৃত ফয়জুর রহমানের ছেলে।
কানাইঘাট থানার ওসি মো. তাজুল ইসলাম পিপিএম জানান, মমতাজগঞ্জ বাজার থেকে ফেরার পথে নৌকাডুবিতে হাবিবুর রহমান নিখোঁজ হন। উদ্ধার তৎপরতা চালিয়ে গেলেও মঙ্গলবার বিকেল পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি।
এর আগে চলতি সপ্তাহে সিলেট সদর উপজেলার খারইল বিলে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবিতে ২ জন ও গোয়াইনঘাটে আরো ১ জনের মৃত্যু হয়েছে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed