Main Menu

বাহুবলে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল বালক (অনুর্ধ্ব- ১৭) টুর্নামেন্টের আনুষ্টানিক উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৫ মে) বিকেল ৩ টায় স্হানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন স্হানীয় সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ।

উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইয়াকুত মিয়া, নবাগত সহকারী কমিশনার ভুমি মোঃ রুহুল আমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হোসেন শাহ সহ কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, গন্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী খেলায় বাহুবল সদর ইউনিয়ন বনাম মিরপুর ইউনিয়ন পরিষদ অংশ গ্রহণ করে। এ খেলায় মিরপুর ইউনিয়ন পরিষদ জয়লাভ করেছে।

Share





Related News

Comments are Closed