শান্তিগঞ্জে সরকারীভাবে বোরো ধান সংগ্রহের উদ্বোধন
সুনামগঞ্জ সংবাদদাতা: ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শান্তিগঞ্জ উপজেলা খাদ্য গুদামে চলতি বোরো মৌসুমে সরকারীভাবে ধান সংগ্রহ কাজের উদ্বোধন করা হয়েছে। এ বছর প্রতি মণ ধান ১ হাজার ৪০ টাকা দরে সরাসরি কৃষকদের কাছ থেকে কেনা হচ্ছে।
রোববার (১৫ মে) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা সরকারি খাদ্য গুদামে ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল হেকিম, উপজেলা খাদ্য কর্মকর্তা ধীরাজ নন্দী, সমবায় কর্মকর্তা মাসুদ আহমেদ, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিউটন চক্রবর্তী, উপ সহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুরঞ্জিত চৌধুরী প্রমুখ।
Related News
সুনামগঞ্জে ৮৭ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ, তদন্ত দাবি
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জ-কাছিরগাথি-বিশ্বম্ভরপুর সড়কের প্রায় ৮৭ কোটি টাকার উন্নয়নকাজ ঘিরে নিম্নমানেরRead More
জগন্নাথপুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে জমিতে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষেরRead More



Comments are Closed