হবিগঞ্জে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ সদর উপজেলায় ছেলের ছুরিকাঘাতে আজদু মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহতের অভিযোগ উঠেছে। অভিযুক্ত মাসুম মিয়াকে (২০) আটক করেছে পুলিশ।
শনিবার (১৪ মে) মধ্যরাতে সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের হুরগাও পশ্চিম হাটি গ্রামে এ ঘটনা ঘটে। আজদু মিয়া ওই গ্রামের আব্দুর রশিদের ছেলে।
স্থানীয়রা জানায়, মধ্যরাতে পারিবারিক বিভিন্ন বিষয় ও ঋণের টাকা নিয়ে আজদু মিয়ার সঙ্গে মাসুমের ঝগড়া হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে আজদুকে ছুরি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরাসহ মাসুমকে আটক করা হয়েছে।
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed