মোটরসাইকেল-ট্রাক্টরের সংঘর্ষে শিশুসহ নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহীর পবা উপজেলায় দুই মোটরসাইকেল ও ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষে এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
রোববার (১৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে উপজেলার নওহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন নওগাঁর মান্দা উপজেলার বাসিন্দা আব্দুল মান্নান (৪৮)। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। এছাড়া ঘটনাস্থলে মারা গেছে আরেক শিশুকন্যা। এছাড়া রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয়েছে ওই শিশুর মাকে। হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন শিশুটির বাবা।
ফরিদ হোসেন জানান, প্রথমে দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এরপর মোটরসাইকেল দুটিকে গিয়ে চাপা দেয় একটি ট্রাক্টর। এতে ঘটনাস্থলেই দুজন মারা গেছেন। অন্য দুজনকে হাসপাতালে নিয়ে গেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
রামেক হাসপাতালের পুলিশ বক্স থেকে জানা গেছে, হাসপাতালে এক নারী ও এক পুরুষকে আনা হয়। এর মধ্যে নারী মারা গেছেন। অন্যজনকে ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed