Main Menu

সিলেট শিশু পল্লী পরিদর্শনে টাওয়ার হ্যামলেটসের স্পিকার

বৈশাখী নিউজ ডেস্ক: এস ও এস শিশু পল্লী সিলেট পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের লন্ডন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার মোহাম্মদ আহবাব হোসেন সহ তার প্রতিনিধিদল।

গত ১১ মে বুধবার দুপুরে ওসমানী নগর উপজেলার দয়ামীর ইউনিয়নস্থ এস ও এস শিশু পল্লী সিলেট পরিদর্শন করেন। তিনি এ সময় শিশুদের সাথে একান্ত ভাববিনিময় করে তাদের আনন্দ উচ্ছাসে পরিপূর্ণ করে তোলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি যুক্তরাজ্যের লন্ডন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার মোহাম্মদ আহবাব হোসেন এর সাথে উপস্থিত ছিলেন, সিটি অ্যান্ড ইস্টের অ্যাসেম্বলি মেম্বার উনমেশ দেশাই, যুক্তরাজ্যের লন্ডন টি এক্সচেঞ্জের সিইওশেখ অলিউর রহমান, এম এ সামাদ চৌধুরী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মিসবাহ আহমেদ বিন সামাদ চৌধুরী, প্রবাসী কল্যাণ ডেস্ক, সিলেট পুলিশ এর ইনচার্জ শ্যামল বণিক।

এসওএস চিলড্রেনস ভিলেজের পরিচালক মোহাম্মদ ইউসুফ আলী তাদের স্বাগত জানান। আগত অতিথিদের শিশুরা ফুল এবং তাদের ঝলমলে হাসি দিয়ে স্বাগত জানায়।

অতিথিবৃন্দ শিশুদের জন্য কিছু মিষ্টি, চকলেট ও চিপস নিয়ে এসেছিলেন। অতিথিরা কয়েকটি পরিবারের গিয়ে শিশুদের সঙ্গে সময় কাটান। তারা শিশুদের আমাদের সমাজের জন্য একটি মূল্যবান সম্পদ হিসেবে গড়ে তুলতে অনুপ্রাণিত করেছেন। তারপর অতিথিরা শিশুদের সাথে খাবার উপভোগ করেন। মধ্যাহ্নভোজের পৃষ্ঠপোষকতা করেন বিশেষ অতিথি মিসবাহ আহমেদ বিন সামাদ চৌধুরী। বিজ্ঞপ্তি

 

Share





Related News

Comments are Closed