গোপালগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৭
বৈশাখী নিউজ ডেস্ক: গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন অন্তত আরও ১০ জন। শনিবার (১৪ মে) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাজিব পরিবহনের একটি বাস ঢাকা থেকে খুলনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে খুলনা থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় একটি মোটরসাইকেলও ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই সাতজন নিহত হয়। আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা হাসপাতালে নিয়ে যায়।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বাস-প্রাইভেট কারের সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় আমরা ছয়জনকে উদ্ধার করেছি। আমরা আরও হতাহতের শঙ্কা করছি। আহতদের চিকিৎসার জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক কারও নাম-পরিচয় জানা যায়নি।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed