আরবান কমিউনিটি ভলান্টিয়ারের ভূমিকম্প ও অগ্নি নির্বাপক মহড়া
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে আরবান কমিউনিটি ভলান্টিয়ার এর উদ্যোগে ভূমিকম্প ও অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মে) সকাল ১০.৩০ থেকে ১১.৩০ পর্যন্ত সিলেট নগরীর পাঠানটুলা উপরপাড়া গ্রামে এ মহড়া অনুষ্ঠিত হয়।
ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স তালতলা স্টেশনের সিনিয়র অফিসার বেলাল হোসেনের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন আরবান কমিউনিটি ভলান্টিয়ার এর সভাপতি আব্দুল আলীম জুয়েল ও সাধারণ সম্পাদক নাজিব আহমদ অপু।
প্রশিক্ষণকালীন মূহুর্তে বক্তারা বলেন, যেকোনো প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় জনসচেতনা জরুরি। ভূমিকম্প প্রতিরোধ করা মানুষের পক্ষে সম্ভব নয়। কিন্তু আমরা চাইলেই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে পারি।
অন্যদিকে অগ্নিকান্ড ঘটার অন্যতম কারণ মানুষের অসচেতনতা। অসচেতনতা কিংবা যেভাবেই অগ্নিকান্ড ঘটুক, দ্রুত ব্যবস্থা নেয়া জরুরি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আমিন তাহমিদ, জাবেদ আহমদ, মাশাফি, মাহি, আইরিন, তারেক, পাবেল, আব্দুল লতিফ, নাহিন, আরিফ, আবু তাহের ও খালেদ আহমদ প্রমূখ।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি, নগর জুড়ে ব্যাপক প্রস্তুতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নগর। চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।Read More



Comments are Closed